জালাল আহমদ, স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৮০ জন শিক্ষার্থীকে বিশেষ আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো: মনিফুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দীন মো. তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনশী শামস উদ্দিন আহম্মদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তাঁদের গবেষণার ফল ভালো মানের আন্তর্জাতিক জার্নালে প্রকাশের প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষ করে Q1 ও Q2 জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ভালো গবেষণা ও প্রকাশনা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি গবেষণা অনুদান ও বৃত্তির পরিমাণ এবং আওতা আরও বাড়ানোর জন্য আইএফআইসি ব্যাংকের প্রতি আহ্বান জানান। কোষাধ্যক্ষ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অসচ্ছল পরিবার থেকে আসেন। তাঁদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি ও গবেষণা অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বৃত্তি ও গবেষণা অনুদানকে শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবেও উল্লেখ করেন।
জানা গেছে,২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি গ্রহণের মাধ্যমে উপকৃত হয়েছেন।আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।এর মধ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২৫ জন গবেষণা অনুদান এবং ১৫ জন বৃত্তি পেয়েছেন। এছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ২৫ জন গবেষণা অনুদান এবং ১৫ জন বৃত্তি পেয়েছেন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গবেষণা অনুদানপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থী হলেন- সমুদ্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান দিপু, মো. তহিদুল ইসলাম, মো. শওকত আলম, মো. জাহাঙ্গীর আলম, হৃদয় সাহা, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মাহবুবা হাসনাত, মো. মেহেদী হাসান, মো. ওয়ালিদ হোসেন তামিম, মো. আনোয়ারুল হক, মো. জুলফিকার আলী শাকিল, আবহাওয়া বিজ্ঞান বিভাগের মোছা: উম্মে হাবিবা, সিফাত তানজিল অভি, মায়িশা ফারজানা মিথীলা, আমিনুল ইসলাম, উম্মে হাবীবা ইকরা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ নাফিস হায়দার, রাজিকুল ইসলাম, মুহাম্মদ মুহতারাম হোসেন আরিয়ান, ফাহিন মুনতাসির, মোহাম্মদ রিফাত হাদী, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন তারেক বান্না, সৈয়দা ফাইজা আহমেদ, মুহাইমিনুল ইসলাম, শাহরিয়ার মেরাজ, সমুদ্র জিৎ সাহা।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গবেষণা অনুদানপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থী হলেন- সমুদ্রবিজ্ঞান বিভাগে মো. সাজিদ চৌধুরী, মুন্নী আক্তার, নাঈমা তাসনিম সরকার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফয়সাল আহাম্মেদ, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মাসুদা আফরিন, ইসমাত তাহসিন মাহমুদ, সাইমা নূরজাহান, ইফতেখার আহমেদ, রেদওয়ান সালেহ চৌধুরী, আবহাওয়াবিজ্ঞান বিভাগের জান্নাতুল ইসলাম সূচী, মোঃ মারুফ হোসাইন, মোঃ জোনাইদ আল-হাবীব, মোঃ অর্ক আরিন, সাহারা জাহান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সজল হোসেন, আবদুর রহমান অন্তর, সাঈদ আহমেদ, মোঃ মাসুম, মাহমুদুল হাসান, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সানিয়া কায়েনাত চৌধুরী, অপূর্ব রায়, মালিহা তাসলিমা চৌধুরী, আয়েসফ হাসান, তানভির আহমেদ।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী হলেন- ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মোঃ রহিম, নাসরিন আক্তার, সামিহা আক্তার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মোঃ বাহারুল ইসলাম, ইসমত আরা হোসেন, মোঃ রুহুল আমিন সজিব, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের এ.বি.এম নাহিন আলম, নাদিরা ফারজানা সুমাইয়া, সাদিয়া আক্তার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মিমি খাতুন, নুমা ফাতিমা, মোঃ রতন আহমেদ, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের রাব্বি হোসাইন, মাইমুনা আক্তার, সুমাইয়া রহমান।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী হলেন- ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের আব্দুল কাদের শাওন, নাজিদুল ইসলাম, তন্ময় মন্ডল, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ফাহামিদা আক্তার, মোঃ রিমন, মাহমুদুল আমিন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মোহাম্মদ আরেব শারার, শান্তা আক্তার, হাবিবা রহমান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জিহান মুহুরী, মোঃ জিতু আল আহসান, সৈয়দ আরাফাত আহমেদ, অর্গ্যানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশীপ বিভাগের মোছা. ঈসা মনি, মোহাম্মদ মাহমুদুল হাসান, মো. রিয়াদ হোসেন।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২২