রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ক্যাম্পাসে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘পর্যটনকে নতুন রূপদানে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)) অধ্যাপক ড. আবদুস সালাম র‍্যালীতে নেতৃত্ব দেন।এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে ডব্লিউ. এ. জনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে দিবসটির প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোঃ শরীফুল আলম খন্দকারের সভাপতিত্বে এবং প্রফেসর ড. রুমানা পারভীন এ‍্যানীর সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব‍্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল আমিন, রাজধানীর রেনেসাঁ(গুলশান) হোটেলের জেনারেল ম্যানেজার আল আমিন, বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. নুসরত জাহান, প্রফেসর ড.তাকরিমা সৈয়দা, প্রফেসর ড. শোয়েব উর রহমান, অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, প্রফেসর ড. সউদ আহমেদ, উচিন লোয়েন, ড. প্রসেনজিৎ প্রমুখ ।

সেমিনারে পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে পরিবর্তিত প্রযুক্তিনির্ভর বিশ্বে পর্যটন খাতের সঙ্গে ডিজিটাল উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং এর মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।আধুনিক প্রযুক্তির ব্যবহার কীভাবে পর্যটন খাতের সেবা, ব্যবস্থাপনা ও অভিজ্ঞতায় পরিবর্তন আনতে পারে, সে বিষয়টিই এবারের আয়োজনের মূল আলোচনায় উঠে আসে।

বিশ্ব পর্যটন দিবসের এই আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে প্রযুক্তিনির্ভর পর্যটনের নতুন সম্ভাবনা নিয়ে জানার ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।পাশাপাশি বর্তমান বিশ্বে পর্যটন খাতের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের গুরুত্বও সামনে আসে।

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit