রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। 

ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি অসংখ্য সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোহলি। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে চলে যাওয়ায় ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। খেলছেন শুধু ওয়ানডে ফরম্যাটে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলির কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে সর্বকালের অন্যম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেন কিনা। উত্তরে কোহলি বলেছেন, ‘আমি নিজেকে সর্বকালের সেরা বলে মনে করি না। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড় এসেছেন। তাদের অসাধারণ সব কীর্তি, অর্জন রয়েছে। হয়তো আমার মতো পরিসংখ্যান তাদের নেই। আবার কারও কারও পরিসংখ্যান আমার চেয়েও ভালো। এসব বাদ দিলে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, কে কতটা প্রভাব তৈরি করতে পেরেছে।’

১৯ বছরের ক্রিকেটজীবন নিয়ে সন্তুষ্ট কোহলি। এখনও ক্রিকেট উপভোগ করছেন তিনি। কোহলি বলেছেন, ‘এত বছর ধরে খেলা চালিয়ে যেতে পারা আমার জন্য সৌভাগ্য। এত দীর্ঘ সময় ধরে ভালো খেলার জন্য অনুপ্রাণিত থাকাটা গুরুত্বপূর্ণ। অনুপ্রাণিত থাকতে পারলে বেশির ভাগ সময়ে ভালো পারফর্ম করা যায়।’

তিনি আরও বলেন, ‘তবে আসল লক্ষ্য দলের সাফল্যে এবং উন্নতিতে অবদান রাখা। দলকে কাঙ্ক্ষিত ফলের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যতক্ষণ সব কিছু ইতিবাচক থাকে এবং তার সঙ্গে ফিটনেস, অভিজ্ঞতা, খেলা সম্পর্কে ধারণা, অনুপ্রেরণা ঠিক থাকে, ততক্ষণ উপভোগ্য হয়। এখনও যে এই সব কিছু নিয়ে খেলে যেতে পারছি, তাতে আমি ধন্য। দেশের হয়ে মাঠে নামলে এখনও রোমাঞ্চিত লাগে। দেশের হয়ে খেলা বিরাট সম্মানের ব্যাপার।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit