আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। সঙ্গে এসেছেন দুই শতাধিক মার্কিন সেনাসদস্য। ভারতের যোধপুরে শুরু হওয়া ‘তরং শক্তি’ নামের বিশাল এক আকাশ মহড়ায় অংশ নিতেই প্রথমবারের মতো মার্কিন এই আধুনিক যুদ্ধবিমানগুলো ভারতে এসেছে।
যোধপুর বিমানঘাঁটিতে আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক মহড়ায় যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। অন্যদিকে, এই মহড়ায় নিজেদের শক্তি দেখাতে ভারতও রাফাল, তেজস ও মিগ-২৯ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে।
সূত্র: এনডিটিভি।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪