রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা এবারের উয়েফা নেশন্স লিগে খেলছেন। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। যাতে ভর করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া।

যদিও প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে মদ্রিচের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আসেননি এই ইন্টার মিলান মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) বক্সে ডুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে চেক প্রজাতন্ত্রের জাল কাঁপান মদ্রিচ। তার গোলে ডেডলক ভেঙে ক্রোয়াটরা ম্যাচে ১-০ ব্যবধানে লিড নেয়।
ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৪১ বছর ১৭ দিন) গোলটি করলেন মদ্রিচ। মদ্রিচের বয়সের বাধা এড়িয়ে গোলের রেকর্ড গড়ার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন, যা ইউরোর মূলপর্বে সর্বকালের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড।
মদ্রিচের গোলে অবশ্য ম্যাচ পুরোপুরি ক্রোয়াটদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাত মিনিটের ব্যবধানেই চেক প্রজাতন্ত্র পাল্টা জবাব দেয়। আদাম কারাবেচ গোল করে দলকে সমতায় ফেরান এবং ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে বাধ্য করেন। ৭৭ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পায়। ইভান পেরিসিচ ফাঁকা জায়গা খুঁজে নিয়ে মার্কো পাসালিচের জন্য বল বাড়িয়ে দিলে তিনি ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ ক্রোয়েশিয়ার প্রথম তিন পয়েন্ট নিশ্চিত হলো। যেখানে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যারা নিজেদের প্রথম ম্যাচে থ্রিলার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর স্পেন, ৩ অক্টোবর ইংল্যান্ড এবং ৬ অক্টোবর আবারও স্পেনের বিপক্ষে লড়বে মদ্রিচের ক্রোয়েশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit