রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন বা ডুবোজাহাজ আটকের চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস। ইরানি সংবাদমাধ্যম জানায়, ‘রেমাস ৬০০’ নামের এই মানবহীন ড্রোনটি দিয়ে মূলত গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছিল।

গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যৌথ ও জটিল এক অভিযানে মার্কিন এই জলযানটিকে নিজেদের কবজায় নেন আইআরজিসি নেভির সদস্যরা। বর্তমানে ড্রোনটি তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরের সব তথ্য উদ্ধারের কাজ চলছে।

এই ঘটনার পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বাহিনী। আইআরজিসি নেভি সাফ জানিয়ে দিয়েছে, এই জলপথ এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের বিপজ্জনক চলাচল বা অননুমোদিত প্রবেশ প্রতিহত করতে তারা কড়া পদক্ষেপ চালিয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit