মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নভেম্বরের প্রকাশ হতে পারে এইচএসসির ফল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকাশ হতে পারে। বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফল তৈরির সব প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা গেলে নভেম্বরের মাঝামাঝি সময়েই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।চট্টগ্রাম বোর্ডের জন্য বিশেষ ব্যবস্থাপ্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অন্য বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ও ব্যবহারিক কার্যক্রম দেরিতে শেষ হয়েছে (৯ সেপ্টেম্বর)। তবে এর প্রভাব যেন সামগ্রিক ফল প্রকাশে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

চট্টগ্রাম অঞ্চলের উত্তরপত্র দ্রুত মূল্যায়নের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে, যাতে সব বোর্ডের ফল একই সঙ্গে প্রকাশ করা সম্ভব হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও রয়েছেন। সর্বমোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের (SMS) মাধ্যমে ফলাফল জানতে পারবেন। নির্ধারিত ফল প্রকাশের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন: ঢাকা বোর্ডের জন্য— HSC DHA 123456 2026)।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit