সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে যাওয়া বাংলাদেশের আর ম্যাচে ফেরা হলো না। ১-০ ব্যবধানেই হারলেন জামাল ভূঁইয়ারা।

সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনে একাদশে জায়গা করেছিলেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। অন্যদিকে বাদ পড়েছিলেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল নিয়ে একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে এগিয়ে যান সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে তালগোল পাকিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেলে সিঙ্গাপুর। সময়ের সঙ্গে আক্রমণের ধার বাড়ায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসে সিঙ্গাপুর। তার ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট, বল জড়ায় জালে। নিরব দর্শকের মতো দেখা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচ সমতায় ফেরানোর তীব্র চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের রক্ষণভাগের কাছে প্রতিবারই নত স্বীকার করতে হয় জামালদের। অবশেষে এক গোলে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করল বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit