বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইতিহাস গড়লেন ‘মিস্টারবিস্ট’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাস গড়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও নির্মাতা জিমি ডোনাল্ডসন। যিনি ইউটিউবে ‘মিস্টারবিস্ট’ নামে পরিচিত। তিনি ইউটিউবে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের প্রথম কনটেন্ট ক্রিয়েটর হওয়ার গৌরব অর্জন করেছেন। 

‘মিস্টারবিস্ট’ এর এই নজিরবিহীন মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে ইউটিউবের সিইও নীল মোহন ব্যক্তিগতভাবে ডোনাল্ডসনকে একটি কাস্টম-মেড (বিশেষভাবে তৈরি) ‘৫০০এম প্লে বাটন’ উপহার দিয়েছেন।

এই অনন্য ট্রফিটিতে রয়েছে একটি রূপালি ও ডায়মন্ড-টেক্সচারের (হীরক সদৃশ কারুকার্যময়) বেস বা ভিত্তি, যা প্ল্যাটফর্মটির আইকনিক ‌‘ডায়মন্ড প্লে বাটন’ থেকে অনুপ্রাণিত। এটি মিস্টারবিস্টের চিতা (Beast Panther) লোগোর একটি ত্রিমাত্রিক ডিজাইনে মোড়ানো এবং এতে তাঁর নিজস্ব ব্র্যান্ডিংয়ের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যার মধ্যে রয়েছে উজ্জ্বল নীল রঙের ক্রিস্টাল এবং লাল রঙের আভা যুক্ত একটি বেস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইউটিউব সিইও নীল মোহন লিখেছেন, ‘ইউটিউবের (@YouTube) প্রথম ক্রিয়েটর হিসেবে ৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইতিহাস গড়ার জন্য মিস্টারবিস্টকে (@MrBeast) অভিনন্দন! এই অর্জনটি প্রমাণ করে যে, একজন ক্রিয়েটর যখন নিজের সৃজনশীলতাকে মেলে ধরার এবং নিজের আসল রূপটি ধরে রাখার স্বাধীনতা পান, তখন কী অসাধারণ কিছুই না সম্ভব হতে পারে। জিমি, তুমি এক অবিশ্বাস্য উদ্ভাবক এবং তোমার এই পথচলার অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

এই অর্জন উদযাপন করতে ১২ জুন একটি বিশেষ লাইভ স্ট্রিম আয়োজন করেন মিস্টারবিস্ট। সেখানে তিনি নিজের দীর্ঘ ইউটিউব যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেন এবং চ্যানেলের বিকাশের বছরভিত্তিক একটি টাইমলাইন দর্শকদের সামনে উপস্থাপন করেন। লাইভ সম্প্রচারের পর সেই টাইমলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইউটিউবের তথ্য অনুযায়ী, মিস্টারবিস্টের চ্যানেল ৫০ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে তিনি ইউটিউবের ইতিহাসে প্রথম ব্যক্তি নির্মাতা হিসেবে ৫০ কোটি গ্রাহক অর্জনের রেকর্ড গড়লেন। ইউটিউবের প্রায় দুই দশকের ইতিহাসে এর আগে কোনো ব্যক্তিগত চ্যানেল এই অবস্থানে পৌঁছাতে পারেনি। এমনকি বিশ্বের অধিকাংশ দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এখন তাঁর চ্যানেলের গ্রাহক।

২০১২ সালে মাত্র ২২ জন সাবস্ক্রাইবার নিয়ে তার ইউটিউব যাত্রা শুরু হয়। প্রথম কয়েক বছর চ্যানেলের প্রবৃদ্ধি ছিল ধীরগতির। ২০১৫ সাল পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ছিল প্রায় ১৫ হাজার। তবে ২০১৬ সাল থেকে ব্যতিক্রমধর্মী কনটেন্ট, বড় পরিসরের চ্যালেঞ্জভিত্তিক ভিডিও এবং দর্শককেন্দ্রিক উপস্থাপনার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন তিনি।

সূত্র : এনডিটিভি।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৬,/সকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit