শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

নবীনগর পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

নিউজ ডেক্সঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার বিকেলে ঢাকার উত্তরার মৌশাইর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর নবীনগরে কোনো জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা তিনিই প্রথম গ্রেপ্তার হলেন। বোরহান উদ্দিন আহমেদ নসু নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের খবর রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

নবীনগর পৌরসভার সভাপতি বোরহান উদ্দিন আহমেদ তাদেরই একজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। সোমবার (৪ আগস্ট) সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বোরহান উদ্দিন আহমেদের আটকের খবর শুনেছেন, তবে এ বিষয়ে এখনও কোনো দাপ্তরিক তথ্য পাননি।

এদিকে, বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন তার চাচার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাচাকে শনিবার বিকেলে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit