শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে যত উন্নয়নই করা হোক, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা কঠিন হবে।

শুক্রবার সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়ন এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়নকে অগ্রগতি হিসেবে দেখলে চলবে না। প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য মানুষের নেতৃত্বে আসা জরুরি।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী ও ভালো তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।

রাজনীতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেই যেমন ভালো খাবার তৈরি হয় না, দক্ষ বাবুর্চিরও প্রয়োজন হয়; তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।

বরিশালের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানের কথাও তুলে ধরেন আন্দালিভ রহমান। তিনি বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতা-পরবর্তী সময় পর্যন্ত বরিশাল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে রূপ দিতে হলে এখান থেকে নতুন প্রজন্মের যোগ্য ও ভালো নেতৃত্ব তৈরি করতে হবে। বরিশালের পাশাপাশি আশপাশের জেলা ও নির্বাচনী এলাকাগুলো থেকেও মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit