স্পোর্টবস ডেস্ক : সৌদি আরবে এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস পিছিয়ে আগামী বছরের মার্চ-এপ্রিলে পুনর্নির্ধারিত হওয়ায় দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানে আগামী ৩ থেকে ১১ এপ্রিল এসএ গেমসের সূচি থাকায় দুটি প্রতিযোগিতা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কোন গেমসের সূচি পরিবর্তন হবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্ট গেমসে কারাতে, টেবিল টেনিস, উশু, তায়কোয়ান্দোসহ আরও অনেক ডিসিপ্লিন রয়েছে। ৩-১১ এপ্রিল পাকিস্তানে এসএ গেমসের সূচি। প্রায় একই সময় দুই গেমস হওয়ায় এসএ গেমস নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে।
এ নিয়ে মহাসচিব রানা বলেন, ‘আজকের সভায় পাকিস্তানের কর্মকর্তাও ছিলেন। সভার পর আমরা ফোন করেছিলাম। কিন্তু উত্তর পাইনি। এসএ গেমস কিংবা মার্শাল আর্ট গেমস দুটো একই সময়ে পড়েছে। ফলে একটি গেমসের সূচি পরিবর্তন করতেই হবে। এখন কোনটা পরিবর্তন হয়, সেটাই দেখার বিষয়।’
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৫