মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্কনিউজঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে কিছু রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম ও টিআইবি বক্তব্য প্রদান করেছেন যা অনেকেই অপব্যাখ্যা হিসাবে মনে করছেন। এ নিয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি বক্তব্য প্রদান করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না বলে অবস্থান স্পষ্ট করেছে পুলিশ সদর দপ্তর। আইন প্রয়োগে চরম কঠোরতা প্রদর্শন এবং অর্পিত দায়িত্ব পালনে আত্মরক্ষার বিষয়টি বোঝাতে আক্ষরিক অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর। এতে উল্লেখ করা হয়, রাজধানীতে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি নিরসনে এই বক্তব্য দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তা বিনষ্টকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে আইজিপি পুলিশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছিলেন। কোনো অবস্থাতেই বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়া তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানে পুলিশকে প্রায়ই মারাত্মক আক্রমণের মুখোমুখি হতে হয়।

সরকারি দায়িত্ব পালন ও অপরাধী গ্রেপ্তার করতে গিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৭০ জন। দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১ অনুযায়ী দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের আত্মরক্ষার পূর্ণ আইনি অধিকার রয়েছে বলে বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্য করে আইজিপির করা মন্তব্যের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের নিয়ে ঢালাও মন্তব্য করার কোনো উদ্দেশ্য ছিল না, বিষয়টি অসাবধানতাবশত ঘটেছে। বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

অপরদিকে কিছু সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আইজিপির বক্তব্য ঘিরে যে প্রচারণা চালানো হয়েছে তার মধ্যে অনেকেই রাজনৈতিক উদ্যেশ্য আছে বলে মনে করেন। তরুণ ব্যবসায়ী সেগুন বাগিচার সুজন মিয়া বলেন, আইজিপি সাহেব সঠিক বক্তব্য প্রদান করেছেন। তিনি বলেছেন, সরকারের অনুমোদনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবেন না। কিন্তু তিনিতো বলেননি, পুলিশ ক্রসফায়ার করবে। এ নিয়ে এত কথা কেন ?

একটি জাতীয় গণমাধ্যমের একজন জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ এ সম্পর্কে বলেন, আইজিপির বক্তব্যকে অপব্যাখ্যা হিসাবে দাড় করালে সমাজের দুস্কৃতিকারী,মাদক ব্যবসায়ী সহ সকল অপরাধীরা উৎসাহিত হবে। ভয়মুক্ত হয়ে সন্ত্রাসীরা সমাজের শান্তি বিনষ্ট করবে।

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, পুলিশ রাত জেগে মশার কামড় খেয়ে জীবনবাজী রেখে আসামিকে গ্রেফতার করে আর আদালত জামিন দিয়ে ছেড়ে দেয়। সরকারের মৌখিক নির্দেশে যদি আওয়ামী ফ্যাসিস্টদের জামিন দেওয়া না হয় তাহলে সকল সন্ত্রাসী, প্রকাশ্য খুনি, মাদক ব্যবসায়ী চাঁদাবাজ ও ছিনতাইকারীদের জামিনও বন্ধ করা উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক বলেছেন, আইজিপি মহোদয়ের বক্তব্য বিভিন্ন কারণে অপব্যাখ্যা করা হচ্ছে । মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে চাইলে পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মানবতার দোহাই দিয়ে কোন রাজনৈতিক দল অথবা কোন সংস্থার জল ঘোলা করা বক্তব্যে দেশের মানুষের কিছু যায় আসেনা। মানুষ চায় নিরাপদ জীবন।

কিউএনবি /বিপুল /২৬.১০.২০২৬/রাত ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit