শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

চাঁদাবাজিতে শতকোটির মালিক বিএনপির হাসান আলী, তদন্তে দুদক

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

নিউজ ডেক্সঃ  ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন পর এই নেতা বিভিন্ন শিল্পকারখানা, ইটভাটায় চাঁদাবাজি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন। নিজ এলাকা বক্তাবলী ইউনিয়নের গোপালপুরে তিনতলা ভবন নির্মাণ ও দুটি গাড়িও কিনেছেন তিনি। বিএনপির এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে রাজাপুর খেয়াঘাট ৩০ লাখ টাকায় ইজারা নিয়ে ৭০ লাখ টাকায় বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছিল। এ কারণে সেই ঘাটের ইজারা বাতিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসান আলীর চাঁদাবাজির বিরুদ্ধে ফতুল্লার এক ব্যবসায়ী দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যবসায়ী রবিউল ইসলাম মানিক তার অভিযোগে দাবি করেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী সিন্ডিকেট গড়ে চাঁদাবাজি করছেন। একজন আইনজীবীও আছেন তার এই সিন্ডিকেটে। তিনি চাঁদাবাজির ৩০ শতাংশ পেয়ে থাকেন। গত এক বছরে হাসান আলী শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন শিল্পকারখানা, ইটভাটা, ব্যবসায়ী, ফেরিঘাট ও অন্যান্য স্থানে চাঁদাবাজি করে। নিজ এলাকা গোপালপুরে অল্প দিনেই করেছেন বিলাসবহুল তিনতলা বাড়ি। কিনেছেন দুটি গাড়ি, যা ঢাকায় ভাড়ায় চালানো হয়। ২০২৪-এর ৫ আগস্টের পর পাঁচটি ব্যাংকের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে তার ও তার পরিবারের নামে এ পর্যন্ত ৯৬ কোটি টাকা জমা হয়েছে।

আধিপত্য বিস্তার ও প্রভাব ধরে রাখতে এলাকায় অস্ত্র নিয়ে হাসান আলীকে মহড়া দিতেও দেখা গেছে বলে ব্যবসায়ী রবিউল ইসলাম তার অভিযোগে জানিয়েছেন। দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের এক উপপরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। এ বিষয়ে জানতে হাসান আলীর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit