রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আড়িয়াল খাঁ নদে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর সদর উপজেলার কাজিরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের তিন দিন পর চার বছর বয়সী শিশু সুলায়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নদীতে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ।

জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়াঘাট এলাকায় বাবার সঙ্গে নদীর পাড়ে যায় সুলায়মান (৪)। সেখানে খেলার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে। নিখোঁজের পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে, সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি।

সোমবার দুপুরে প্রায় ৬ কিলোমিটার দূরে কাজিরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদে সুলায়মানের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করে।

সুলায়মানের বাবা সুমন বেপারী বলেন, আমার ছেলে নদীর ধারে খেলতে গিয়েছিল, আমি ভাবতেই পারিনি এভাবে হারিয়ে যাবে। আমার সবকিছু শেষ হয়ে গেল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit