মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট 
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট  : তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ আগস্ট) বেলা দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের সহযোগীতায় ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন প্রতিবন্ধীরা। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রতিবন্ধীদের বর্তমান যুগের সাথে এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানান। শেষে প্রতিবন্ধীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম, সহকারি পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit