মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচারে পবা উপজেলায় উঠান বৈঠক ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৫ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : আজ শনিবার (২ আগস্ট), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়ায় একটি উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। হরিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. রায়হানুল আলম রায়হান।

হরিপুর ইউনিয়ন বিএনপির নেতা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, পবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসদার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রিয়াজুল ইসলাম, সামসুল ইসলাম, নজরুল ইসলাম, মজিবর রহমান, বেলাল হোসেন, বজলুর রহমান, মনসুর রহমান, যুবদল নেতা মোস্তাক, কাজিম উদ্দিন, ছাত্রদল নেতা মারুফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য, মানবিক ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit