বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি: সারজিস

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন না হয় সেজন্য অনেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, দুর্নীতিবাজ সুবিধাভোগীরা আমাদের ওদের মত করে বাংলাদেশ দেখাতে চায়। এই জুলাইয়ে কার কতটুক ভূমিকা তা নিয়ে আলোচনার কথা ছিল না। এছাড়া যে বিভাজন তৈরি করছি সেটাও প্রত্যাশিত না। যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা একবছরে পূরণ হবে না।

সারজিস বলেন, আমরা নিজেদের জায়গা থেকে যতই সাধু সাজার চেষ্টা করি না কেন আমরা কেউই নিজ নিজ দায়িত্ব পালন করি না। আমিও আমার দায় স্বীকার করে নিচ্ছি। যে দেশ আমরা পেতে চাই সেটা পেতে সময় লাগবে।

তিনি আরও বলেন, হাসিনা যে সিস্টেমে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা আর কেউ করতে পারবে না। আগামীর বাংলাদেশে নীতি নির্ধারণ হবে তরুণ প্রজন্মের মতামতের উপর ভিত্তি করে। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থা ভাল নেই। তাদের যে সেবা পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করবেন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, উপদেষ্টাদের বলবো নিজের মন্ত্রণালয়ের তরফ থেকে অল্প কিছু মানুষের দায়িত্ব নেন। লোক দেখানো ২০-৩০ হাজার টাকা দেয়ার দরকার নেই।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit