বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

আদালতে মামলার বাদীর ভূয়া স্বাক্ষর জমা দিয়ে আপোষনামা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত বৈশাখ আকন্দর পুত্র মোৎ আব্দুল খালেক আকন্দ, মোঃ মফিজ উদ্দীন আকন্দর পুত্র রফিকুল ইসলাম, উত্তর সুজাপুর গ্রামে নজরুল হক এর মোঃ বাবু হোসেন তারা জমিজমার বিরোধ কেন্দ্র করে দক্ষিণ সুজাপুর গ্রামের মৃত কমলা শেখ এর পুত্র মোঃ রাশেদ আহম্মেদ, দৌলতপুর গ্রামের মোঃ আজিজ মন্ডল এর কন্য বেবী নাজনীন, ভিমলপুর গ্রামে মতৃ মতু শেখ এর পুত্র লোকমান আলী এই তিনজন এর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন জনকে বিবাদী করে বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদলত দিনাজপুর এ গত ০১/১২/২০২৪ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং-৯৬/২০২৪ অন্য।

অপরদিকে মৃত মতু শেখ এর পুত্র মোঃ লোকমান আলী ০৯/০৯/২০২৪ইং তারিখে ফুলবাড়ী রেজিষ্ট্রি অফিসে ২৪৯৫নং কবলা দলিলমূলে মোঃ রাশেদ আহম্মেদ রেজিষ্ট্রি নেন। উক্ত জমিজমার বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কৃষ্ণপুর মৌজার এসএ ১০২ দাগের ৫৬ শতক মধ্যে ১২ শতক জমি নজরুল হক পুত্র বাবু হোসেন দীর্ঘ ৪০ বছর ধরে পয়ত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছে। মামলা চলাকালীন আব্দুল খালেক আকন্দ প্রতিপক্ষদের সাথে জোক সাজোস করে আদালতে বাবু হোসেন এর স্বাক্ষর জাল করে লিখিত আপোষনামা প্রত্যাহারের জন্য আবেদন করেন। যাতে জমিতে মোঃ বাবু হোসেন উঠনে না পারে সে জন্য ১৮/০৭/২০২৫ইং তারিখে সকাল ১১ টায় ভাড়াটিয়া বাহিনী লাঠিশোটা নিয়ে এসে মোঃ রাশেদ আহম্মেদ ও রাজু আহম্মেদ জমিতে উঠতে বাঁধা প্রদান করেন এবং মারপিট করার জন্য তেড়ে আসেন।

এই ঘটনায় তিন জনকে বিবাদী করে মোঃ বাবু ১৮/০৭/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জমির মালিক মোঃ বাবু জানন ঐ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা চলাকালীন জমি সে দখল করতে অসে। উক্ত জমি যাহার কাছ থেকে কিনেছে সে জন্য আদালতে টাকা দাখিল করা হয়েছে। উল্লেখ্য লোকমান আলী উক্ত ৫৬ শতক জমির মধ্যে ওয়ারিশ দাবি করে ১২ শতক জমি লোকমান আলী বেবি নাজমিনের নিকট বিক্রি করেন। প্রকৃতপক্ষে ঐ জমির মালিক মোঃ বাবু হোসেন। মামলায় বাদীর ভূয়া স্বাক্ষর ব্যবহার করে আদালতে আপোষনামা দাখিলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদীপক্ষ আদালতে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং মামলার প্রকৃত তদন্ত ও জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মামলাটি বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদলত দিনাজপুর এ চলমান। অভিযোগে বলা হয়, মামলার বাদী মোঃ বাবু হোসেন আপসনামা দাখিল সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু মামলার বিবাদী বা তাঁর পক্ষে কেউ একটি আপসনামা দাখিল করেন যেখানে বাদীর নামে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়। বাদীপক্ষের দাবি, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা এবং আদালতের কার্যক্রমকে বিভ্রান্ত করার চেষ্টা।

কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit