বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা যুবদল। 

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জামগড়া লিয়াকতমীর সড়ক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা যুবদল নেতা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম দুলাল মীরের নেতৃত্বে কর্মসূচিতে সড়ক ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয় এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য স্থানীয়দের মধ্যে ময়লার ঝুড়ি বিতরণ করা হয়। এ সময় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানউল্লাহ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মো. আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হয়। তাই সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে হবে। আমরা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে মশার প্রজননস্থল কমানো সম্ভব এবং ডেঙ্গুর প্রকোপও নিয়ন্ত্রণে রাখা যাবে।”কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit