বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ্ । গতকাল বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে বেতদিঘী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।

আগামীতে স্থানীয় সরকার নির্বাচন ঘোষনা দেওয়ার ফলে সারাবাংলাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা নড়ে চড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের ইউনিয়নবাসীরা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়।

এ জন্য সাধারণ জনগণের আশা আক্সক্ষার প্রতিফলন ঘটাতে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে দাঁড়ানোর আশা ব্যক্ত করছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি নন। দল যাকে মনোনয়ন দিবে সেই দলীয় ভাবে নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। এই প্রত্যাশায় বেতদিঘী ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit