সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজন এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে।
তিনি জানান, সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ। সাপাহার সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৫