বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় আজ বুধবার বিকেলে একটি পাঁচতলা ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস এই দুর্ঘটনার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে একাধিক গাড়ি পাঠায়।

ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের আশঙ্কা, বেশ কিছু মানুষ এখনো ভেতরে আটকে আছেন। এই ঘটনার ঠিক এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, ধসে পড়া কংক্রিটের বড় বড় স্ল্যাব ও পাথরের স্তূপের মাঝে দাঁড়িয়ে অনেকে খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় রাজীব গান্ধী ও জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী অন্যান্য যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সাধারণ মানুষকে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা ও তৎসংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ জনসাধারণকে ঘটনাস্থলে ভিড় না করতে এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit