বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষ হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জে জেসুসের মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিয়ে আলোচনা থামেনি। ডেনমার্কে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর রোনালদো জানিয়েছিলেন, সময়মতো তিনি পুরো বিষয়টির সত্যতা প্রকাশ করবেন। পরে এক বিবৃতিতে ক্যাম্প ছাড়ার কারণ ব্যাখ্যা করে কোচের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগিজ তারকা।

কিন্তু রোনালদোর ভাষ্য অনুযায়ী, জেসুস সংবাদ সম্মেলনে সেই অবস্থান তুলে ধরেননি। বরং তার প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। একই সঙ্গে নিজের এই সিদ্ধান্তকেও ভুল বলে স্বীকার করেন তিনি এবং প্রয়োজনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শাস্তি মেনে নেওয়ার কথা জানান।

তবে জাতীয় দল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন রোনালদো। শারীরিকভাবে ফিট থাকা এবং ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করতে পারলে নিষেধাজ্ঞা শেষে আবারও পর্তুগালের হয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রোনালদোর এমন বিস্তৃত বক্তব্যের পর জেসুসের প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির সামনে ভিড় করেন সাংবাদিকরা। তবে পর্তুগাল কোচ জানান, তিনি এখনো রোনালদোর বিবৃতিটি পড়েননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। এটা পড়ার সময় আমার হয়নি।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit