বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। বার্সেলোনায় মেসির পেশাদার ক্যারিয়ারের শুরুর সময়ের সতীর্থ ও ঘনিষ্ঠজন হিসেবে তার বিদায়ের মুহূর্তে পুরোনো স্মৃতিচারণ করেছেন সাবেক এই তারকা।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন মেসি। বিদায়ী ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি—একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন ৩৯ বছর বয়সি এই ফুটবলার।

মেসির বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন রোনালদিনিও। বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, মেসির অসাধারণ যাত্রার শুরু থেকেই তার অংশ হতে পারাটা ছিল গর্ব ও আনন্দের বিষয়। ফুটবলের মাধ্যমে মেসি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রোনালদিনিও আরও বলেন, মেসির নাম শুধু আর্জেন্টিনার ইতিহাসেই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মেসির অবদান এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের কথাও স্মরণ করেন তিনি।

ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে, পরিবার ও জীবনের নতুন অধ্যায় নিয়েও ভাবার সময় এসেছে মেসির। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর জীবনের পরবর্তী সময়টা উপভোগ করার জন্য মেসিকে শুভকামনা জানিয়েছেন তিনি।

বার্সেলোনায় মেসির উত্থানের সময়ে রোনালদিনিও ছিলেন তার অন্যতম অনুপ্রেরণাদাতা। এমনকি বার্সেলোনার সিনিয়র দলে মেসির প্রথম গোলের অ্যাসিস্টও করেছিলেন রোনালদিনিও। সেই পুরোনো সম্পর্কের স্মৃতিই বিদায়ের দিনে আরও একবার সামনে আনলেন ব্রাজিলিয়ান তারকা।

তবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও মেসির ক্লাব ক্যারিয়ার এখনো চলমান। ইন্টার মিয়ামির হয়ে মাঠে দেখা যাবে তাকে। অর্থাৎ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেও ফুটবল থেকে মেসির এখনো বিদায় হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit