বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানোর জন্য বিধি: মোতাবেক নোটিশ (শোকজ) দেওয়া বলে জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন, কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষবিদ এডভোকেট এম এ জিন্নাহ্। গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করার জন্য সর্বসম্মতি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসাথে পরবর্তি সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান কলেজ পরিচালনা পর্ষদের সদস্যগণ।

সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে গত প্রায় পাঁচ দিন ধরে কলেজ শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। গভর্নিং বডির দ্রুত সিদ্ধান্তের পর শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন। ফলে আজ থেকে কলেজে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তিতে ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকগণ। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের প্রতিনিধিগণ বলেন, শিক্ষা নিয়ে আর কোন টালাবাহানা দেখতে চাইনা। আমরা আমাদের সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই।

অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুধু সাময়িক অব্যাহতি নয়, তাকে স্থায়ীভাবে বহিস্কারের জোর দাবী জানাচ্ছি আমরা। পাশাপাশি কলেজের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্য বলেন, সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। তিনি বেতন তোলেন মহিলা কলেজ থেকে কাজ করেন ওনার বাবার নামীয় মাফিজ উদ্দিন তালুকদার কলেজের হয়ে।

মহিলা কলেজকে অচল করে রাখার পায়তার করে যাচ্ছে প্রতিনিয়ত। কলেজের নানা অনিয়ম সহ তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই সুন্দর ভাবে কলেজটি পরিচালিত হউক। যেকারনে পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছি। অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানতে, ওনার মুঠোফোনে কল দিলে ওনার ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit