বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে মো. আরিফ ও মো. রুবেল নামের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ৩ বছর কারাভোগ করতে হবে। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আরিফ মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং রুবেল একই এলাকার আয়নালের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকুনুজ্জামান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে ওই নারী নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে আসামিরা ভুক্তভোগীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে এবং রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনার পরদিন সকালে নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত পাওয়ায় এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit