বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

মনিরামপুর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নবগঠিত ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার রহমান।

শামিম রহমানের সভাপতিত্বে এবং মিলন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসী বসু, সম্পাদক রবিউল ইসলাম মিঠু, কেশবপুর উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি জিএম হাসান।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য শামিম রহমানকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক ও হেলাল উদ্দিন সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্যের মনিরামপুর উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি গঠন করা হয়। এ ছাড়াও সমিতির উপদেষ্টা করা হয় প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসী বসু ও সম্পাদক রবিউল ইসলাম মিঠুকে।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit