রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের গণ সংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দল ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে চিলাহাটি বাজারে এবং পাড়ায় মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

নীলফামারী জেলা কৃষকদলের আহবায়ক মগনি মোঃ মাসুদুল আলম দুলালের নের্তৃত্বে রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চিলাহাটি বাজার এবং থানাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন কৃষকদলের নেতাকর্মীরা। এ সময় নীলফামারী জেলা হিন্দু মহাজোটের আহবায়ক সুমন চক্রবর্তী, উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, সহ-সভাপতি আলী হোসেন খোকন, ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক হাচানুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন।

উক্ত কর্মসূচিতে ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit