রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ডোমার চিলাহাটিতে ভোগডাবুড়ী ইউনিয়নে পাকারাস্তা নির্মাণের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নে পাকারাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিলাহাটি বৌ বাজার থেকে শুরু করে চৌকিদারের মোড় হয়ে গোসাইগঞ্জ ফেডারেশনের মোড় পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩২ শত মিটার পাকা রাস্তা নির্মাণ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ।


রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ভোগডাবুড়ী ইউনয়নের চৌকিদারে মোড় এলাকায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মগনি মোঃ মাসুদুল আলম দুলাল।

শিক্ষক রেজাউল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন হিরো, উপজেলা মহিলা দলের সভাপতি ইসমতআরা লাকী, ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক হাচানুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit