বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : সৌহার্দ্যপূর্ন পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে সংগঠনটির বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন। 

বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন সদস্যরা। 

নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তৃতা করেন। রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নেতৃবৃন্দও মাহফিলে বক্তৃতা করেন। 

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit