মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে ঝুলিয়ে মারার দৃশ্য ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল স্বামী জেলেনস্কিতে মুগ্ধ ট্রাম্প, পুতিনকে দেখছেন ভিন্ন চোখে: রিপোর্ট ভারতে মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়া শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গানের’ ব্যবহার কেন: সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন

একটি মানবিক সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৭৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মহিষ বাতান গ্রামের বাসিন্দা মোঃ মহররম আলীর দুই বছর বয়সী কন্যা মোছাঃ মুনতাহা বানু গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে। জন্মের পর থেকেই শিশুটি হৃদরোগে ভুগছিল। পরবর্তীতে ভারতের নারায়না হাসপাতালে গত ১৬/০৪/২০২৫ইং তারিখে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করলে তার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়ে।

চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র পিতা মোঃ মহররম আলীর পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও ধার-দেনা করে প্রাথমিক চিকিৎসা চালানো হলেও বর্তমানে উন্নত হাসপাতালে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে।

শিশু মুনতাহা বর্তমানে শ্বাসকষ্ট ও দুর্বলতায় ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। অসহায় পিতা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও হৃদয়বান এবং বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রীর তারেক রহমান এর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তার আদরের সন্তানটি প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। সহায়তা পাঠানোর ঠিকানা: নগদ/ বিকাশ: ০১৭৩৭-০৯৫৬৪৬, ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর: ১৬১১৫৮০৩৩৩৮৫৯।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit