রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঢাবিতে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের সংস্কৃতিতে নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের পিয়ের গিন্ট নাটকের অভিযোজন ও উপযোজন: পীরচাঁনের পালা, নেটিভপিয়ের ও পিয়ারু গাজির গল্পের দেশ পরিভ্রমণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আজ ২৯ নভেম্বর (২০২৬) সোমবার নাটমণ্ডলে  অনুষ্ঠিত হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আলেক্সান্ডার ফাঙ্ক-বিল্ডেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ এবং অভিনেতা, নির্দেশক ও প্রযোজক তারিক আনাম খান আলোচনায় অংশ নেন। সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান লিয়ন স্বাগত বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, পৃথিবীর সব মানুষের আবেগ ও অনুভূতি এক। দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা প্রকাশের ভঙ্গিও এক। প্রত্যেকেই নাটক ও উপন্যাস উপভোগ করে। তাই নাটক, উপন্যাস-সহ সৃষ্টিশীল কর্মের মাধ্যমে আন্তঃদেশীয় ও আন্তঃব্যক্তিক সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি। নাটক ও সাহিত্যকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সাংস্কৃতিক চর্চা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit