রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ্বাস ও উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর নাজনীন নাহার।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার। অনুষ্ঠানে সভাপতি রাশিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আহসান কবির, অভিভাবক আসিফ ইকবাল রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮