ডেস্ক নিউজ : ২০২৭ সালে বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
একইসঙ্গে মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন। ২০২৭ সালে ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৮