রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ  মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত

কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন।

পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit