রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
 মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হিলি স্থল ৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  জেলা শহরের সাতপাই এলাকায় বিএডিসি সড়কে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান ছাত্রদল নেতা আমিরুল ইসলাম। তার ধারণা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিরকুটে আগামী ১৬ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আমিরুল ইসলাম জানান, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। এঘটনায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান – ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit