রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হিলি স্থল ৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল লঁস। বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিক অ্যাঁজে। তবে এরপরই শুরু হয় আবদাল্লাহ সিমার গোল উৎসব।

শনিবার রাতে অ্যাঁজের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আবদাল্লাহর গোলগুলো আসে ৪৩, ৬৪, ৭২, ৭৬ ও ৮১তম মিনিটে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবশেষ এক ম্যাচে পাঁচ গোলের নজির দেখা গিয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। সেবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জার্সিতে পাঁচবার গোল করেছিলেন লুকা ইয়োভিচ।

দ্রুততম সময়ে এক ম্যাচে পাঁচ গোল করার তালিকায় তার অবস্থান দ্বিতীয়। ১৯৭৪ সালে রেইমসের হয়ে মাত্র ৩১ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করেছিলেন কার্লোস বিয়াঞ্চি। আবদাল্লাহর পাঁচ গোল করতে সময় লেগেছে ৩৮ মিনিট।

বিরতির পর ৪৮তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে অ্যাঁজেকে আবার এগিয়ে দেন এল ওয়াজ্জানি। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৬৪তম মিনিটে আবদুলহামিদের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান আবদাল্লাহ। এরপর ৭২তম মিনিটে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন তিনি।

এরপর যেন থামানোই যাচ্ছিল না এই ফরোয়ার্ডকে। ৭৬তম মিনিটে ফ্লোরিয়ান তোভাঁর পাস থেকে নিজের চতুর্থ গোল করেন আবদাল্লাহ। পাঁচ মিনিট পর তোভাঁর ক্রস থেকে হেডে পূর্ণ করেন নিজের পাঁচ গোলের কীর্তি। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে দর্শকদের করতালিতে সিক্ত হন ২৫ বছর বয়সি এই ফুটবলার।

আবদাল্লাহর জন্য ম্যাচটি ছিল ব্যক্তিগতভাবেও বিশেষ। এর আগে লিগ ওয়ানে ছয় ম্যাচ খেলে তার গোলসংখ্যা ছিল মাত্র একটি। অ্যাঁজের বিপক্ষে এক ম্যাচেই পাঁচ গোল করে সেই সংখ্যা নিয়ে গেছেন ছয়ে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবদাল্লাহ বলেন, দিনটি তার জন্য সৌভাগ্যের এবং এমন পারফরম্যান্সে তিনি ভীষণ খুশি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের জয়কে বড় করে দেখছেন তিনি। পিছিয়ে পড়ার পর দুবার ঘুরে দাঁড়িয়ে দলের মানসিক দৃঢ়তার প্রমাণ দেওয়ার কথাও উল্লেখ করেন এই ফরোয়ার্ড।

এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়েছে লঁস। নতুন কোচ দিদিয়ের দিগার্দের অধীনে এটিই দলটির প্রথম জয়। তিন পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit