রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো

কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার তপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে ভবনটিতে সব ধরনের রাজনৈতিক সভা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে রাজনৈতিক সভা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দেখার পর পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ জানায়। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও (কমপ্লিশন সার্টিফিকেট) পাওয়া যায়নি। এমন অসম্পূর্ণ ভবনে লোকজনের সমাগম হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে গিয়ে প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করেন। বর্তমানে শুধু নির্মাণকাজে নিয়োজিত কর্মীদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ স্পষ্ট জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে, তবে সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

পৌর করপোরেশনের নিরাপত্তার উদ্বেগের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলটির পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তৃণমূল নামে কোনো দল নেই। কোন তৃণমূল? ডি নাকি এম? নির্মাণাধীন ভবনে সভা চলার সময় ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে।’

অন্যদিকে, শনিবার ভবনটি পরিদর্শনে গিয়ে রাজ্যসভার সদস্য দোলা সেন অভিযোগ করেন, পুলিশের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে জায়গাটি আমাদের। এটি আমাদের সম্পত্তি এবং আমরা সংস্কার করছি। শুধু সমাপ্তি সনদ নেই বলে তারা কোনোভাবেই আমাদের প্রবেশ বন্ধ করতে পারে না।’

দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেড দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন এবং এই বিধিনিষেধের বিরুদ্ধে দলটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

কলকাতায় সাংগঠনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতেই প্রবেশাধিকার না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নতুন সংকটে পড়েছে।

তপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের মূল সদর দপ্তরটি ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল এবং ২০০২ সালের ২০ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে সাততলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার কাজ প্রায় তিন বছর ধরে চলছে।

বিকল্প হিসেবে ২০২২ সালের মে মাসে মেট্রোপলিটন এলাকার ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেওয়া হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর গত জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর তৃণমূলের আইটি সেল ও অন্যান্য শাখা তপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালালে পৌর করপোরেশন এই হস্তক্ষেপ করে।
 

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৬,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit