রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন

ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৫টি দল অশ নেয় বলে জানা গেছে।

 রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রবিবার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।

এদিকে গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, আজ থেকে শুরু হতে যাওয়া সংলাপের প্রথম দিন ১৫টি দলের সঙ্গে বসবে ইসি। 

তিনি বলেন, রবিবার জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের সঙ্গে ইসি সংলাপে বসবে।  
 
মো. আব্দুল মমিন সরকার বলেন, প্রথম দিনের  সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের থাকার কথা ছিল। কিন্তু তারা পরে সংলাপে অংশ নেবে বলে ইসিকে জানিয়েছে।

এ ক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বৈঠকে বসার কথা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতিবিনিময় অনুষ্ঠিত হবে। ২৯ থেকে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, আসন্ন ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit