রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হিলি স্থল ৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের ভরসা হয়ে উঠেছেন ধ্রুব জুরেল। কঠিন পরিস্থিতিতে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দারুণ এই ইনিংসের সুবাদে ব্যক্তিগত অর্জনের খাতায়ও যোগ করেছেন বিশেষ এক কীর্তি। জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করছেন জুরেল। তার ব্যাটেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লড়াই করার মতো অবস্থানে পৌঁছেছে ভারত। ইনিংসজুড়ে ১৪টি চার মারলেও কোনো ছক্কা হাঁকাননি তিনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রেখে আক্রমণাত্মক শটের বদলে মাটিতে বল রেখে রান তোলার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনজনই উইকেটকিপার-ব্যাটার। ১৯৯০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সাত নম্বরে বা তার পরে ব্যাট করে দুটি অর্ধশতক করেছিলেন কিরণ মোরে। অন্যদিকে, ২০০৯ সালের সফরে সাত নম্বরে ব্যাট করে দুটি হাফ সেঞ্চুরি করেন ধোনি। ২০১৪ সালের সফরে আট নম্বরে নেমেও একটি অর্ধশতক ছিল তার।

ক্রাইস্টচার্চ টেস্টে সাত নম্বরে নেমে ৮৮ রানের ইনিংস খেলেছেন জুরেল। এর আগে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেও একই পজিশনে ব্যাট করে ৭৮ রান করেছিলেন তিনি। ফলে নিউজিল্যান্ডের মাটিতে ধারাবাহিকভাবে নিচের দিকে ব্যাট করতে নেমে ভারতের হয়ে বিশেষ এই রেকর্ডে নিজের নাম যুক্ত করলেন তরুণ এই উইকেটকিপার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit