স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ট্রায়াথলেট মো. সজীব গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান মালয়েশিয়া (IRONMAN Malaysia) সফলভাবে সম্পন্ন করেছেন। প্রতিযোগিতাটি শেষ করতে তার সময় লেগেছে ১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড।

বাংলাদেশের ডেনিম শিল্পে পূর্ণকালীন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের অনুশীলন চালিয়ে গেছেন তিনি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে লাল-সবুজের পতাকা হাতে এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন সজীব।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০