রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ  মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত

আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি : দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর ও সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্ট্রেট মাঠে সমবেত হন।
​সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতে শরিক হতে কালেক্টরেট মাঠে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন।
​প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এ সময় লাখো কণ্ঠের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশের।
​লালমনিরহাট জেলা মারকাস মসজিদের উদ্যোগে গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমা চলাকালে দেশের বরেণ্য আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ধারাবাহিক বয়ান ও নছিয়ত পেশ করেন।
​ধর্মীয় এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। তিন দিনব্যাপী জিকির, বয়ান ও ইবাদত-বন্দেগিতে পুরো কালেক্ট্রেট মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।
​ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit