রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা—দাবি ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই কি অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক? প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে রাজপথে থাকবে ১২ দলীয় জোট  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারসহ বর্ণাঢ্য ফুটবলজীবনের ইতি টানলেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন পাঁচটি বিশ্বকাপে খেলা এই তারকা। কোপা লিবার্তাদোরেসের ফাইনাল দিয়ে শেষ হলো তার দীর্ঘ খেলোয়াড়ি জীবন। নিজের দেশের মাটিতে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তবে শিরোপা জিতে বিদায় নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি মুসলেরার। ফাইনালে তার দল এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ১-০ গোলে হেরেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে। ম্যাচের ৫২তম মিনিটে রামন সোসার করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিলিয়ান দলটি। এটি তাদের চতুর্থ কোপা লিবার্তাদোরেস জয়।

ফাইনালে হারের হতাশা থাকলেও নিজের বিদায় নিয়ে সন্তুষ্ট মুসলেরা। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই খুশি। তার মতে, ফলাফল যা-ই হোক, ক্যারিয়ার শেষ করার জন্য এটি ছিল অসাধারণ একটি মুহূর্ত।

পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট এই গোলরক্ষক। বিশেষ করে নিজ দেশের দর্শকদের সামনে মহাদেশীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলে ক্যারিয়ার শেষ করতে পারাকে স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন তিনি।

অবসরের সিদ্ধান্তটি অবশ্য শেষ ম্যাচের পর নেননি মুসলেরা। আগেই এস্তুদিয়ান্তেসের পরিচালনা পর্ষদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সতীর্থদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

উরুগুয়ের জাতীয় দলের জার্সিতে মুসলেরার পথচলা শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০২৬ সাল পর্যন্ত দেশটির হয়ে খেলেছেন ১৩৭টি ম্যাচ। পাঁচটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মুসলেরা। বিশেষ করে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ক্লাবটির সমর্থকদের কাছেও ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit