শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দেশীয় অস্ত্রসহ একাধীক মামলার আসামী আব্দুল বারেক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫২৮ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে একাধীক মামলার আসামী উপজেলার আখাপুর হতে মোঃ আব্দুল বারেক (৫৫), পিতা-মৃত শরীফ উদ্দিন কে আটক করে। এসময় আটককৃত বারেকের কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৫মার্চ বৃহস্পতিবার সকালে আটক আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণকালে বোচাগঞ্জ থানার মামলার এজাহার হতে জানা যায়, সেতাবগঞ্জ নেসকো বিদ্যুৎ কম্পানীর অফিসের চুরির ঘটনায় করা মামলা (মামলা নং-০৬) ১ নং আসামী মো. আব্দুল বারেক কে খুজছিল পুলিশ।

বোচাগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি পুলিশ টিম থানা এলাকার অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদে মো. আব্দুল বারেক কে তার নিজ বাড়ী হতে আটক করে। আটককালে বারেকের কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকা, চুরির কাজে ব্যবহৃত ০১টি হাসুয়া, ০৭টি লোহার রড, ০১টি লোহার হাতলসহ রড, ১টি তালা কাটার লোহার কাচি, ১টি তালা কাটার কাচির ২য় অংশ, ১টি ফ্রেমযুক্ত হ্যাচকো ব্লেড, ১টি কালো রংয়ের ফুল প্যান্ট ও ১টি মানকি টুপি উদ্ধার করে পুলিশ।

আটক আব্দুল বারেক এর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। মামলা নং-০২ ধারা ১৯(এ)১৮৭৮। ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৯টি মামলা রয়েছে। ক্যাপশনঃ বোচাগঞ্জে একাধীক মামলার আসামী আব্দুল বারেক কে আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করছে থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit