মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৭ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। উপন্যাসটিতে সমাজে সমাজসেবার আড়ালে অপরাধের মাত্রা উন্মোচিত হয়েছে।

আজ ০৩ মার্চ(২০২৬) মঙ্গল বার বিকালে বাংলা একাডেমীর গ্রন্থমেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানের “মোড়ক উন্মোচন” এর নির্ধারিত জায়গায় উপস্থিত অতিথিরা উপন‍্যাসটির মোড়ক উন্মোচন করেন।

বইটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর প্রফেসর মো: সহিদুল ইসলাম জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার অব বাংলাদেশ কাস্টমস জনাব মোহাম্মদ ছালাউদ্দীন রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অনিন্দ্য প্রকাশের কর্ণধার মোহাম্মদ আফজাল হোসেন,কাস্টমসের যুগ্ম কমিশনার মো : আল আমিন ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ। উপন‍্যাসটির মোড়ক উন্মোচনের পর অতিথিরা বলেন,”আমরা সবাই মিলে যদি নিজেদের ভাব- ভাবনা ফুটিয়ে তুলতে পারতাম, তাহলে সাহিত্যজগৎ অনেক বেশি সমৃদ্ধ হতো।রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে লেখালেখি দুরূহ বিষয়।!তবু তিনি (এ কে এম সুলতান মাহমুদ)লেখালেখি করেছেন।

তিনি তাঁর মনের ভাবনাকে বাস্তবে রূপ দিতে পেরেছেন।সমাজে সমাজসেবার আড়ালে অনেকেই অপরাধ করে থাকেন। উপন্যাসে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অপরাধ তুলে ধরেছেন তিনি। এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশের স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। স্টল নম্বর ৫৬৫- ৫৬৯ ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit