বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভূরুঙ্গামারী ডিগ্রি ফাজিল মাদ্রাসা মাঠে এই ইফতার সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইউনুস আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপোনুর রহমান রিপন, কুড়িগ্রাম দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/রাত ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit