বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুরকে মোটর চালক দলের শুভেচ্ছা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দলীয়ভাবে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মিয়াকে সমর্থন দেওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আব্দুল গফুর মিয়ার নির্বাচনী কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আব্দুল গফুর মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহেদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বেপারী, সহ-সভাপতি আক্কাস আলী সাগর ও মোহাম্মদ আসলাম, ধামসোনা ইউনিয়ন কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক কারিমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়া বলেন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মিয়াকে দলীয় সমর্থন দেওয়ায় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি আরও বলেন, মোটর চালক ও পরিবহন শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit