সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির নেতৃত্বদেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপপরিচালক সানাউল হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক সহ অন্যরা। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫