বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আবেগঘন পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও রিপামনি দেবীকে প্রথম সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল এর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্মৃতিচারণসহ নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন। এছাড়াও একই দিনে পৃথক পৃথকভাবে আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের সকল কর্মচারী, উপজেলা শিক্ষা পরিবার, উপজেলা চালকল মালিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, সাংবাদিক প্রমুখ।

পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও রিপামনি দেবী একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধিদের সাথে নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর হাস্যোজ্জল আচরণের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা দিয়েছেন। ইউএনও রিপামনি দেবী বলেন, উত্তরবঙ্গের মধ্যে আটোয়ারীর মানুষ অত্যান্ত সহজ সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। তিনি বলেন, আটোয়ারীর উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ।

রিপামনি দেবী গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর আটোয়ারীতে ইউএনও হিসেবে যোগদান করেন। আটোয়ারীতে তার শেষ কর্মদিবস ছিল ৭ সেপ্টেম্বর ২০২৬ । মাত্র ৯ মাস আটোয়ারীতে দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তিনি আটোয়ারী থেকে বিদায় নিয়ে সিলেট বিভাগের যে কোন উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন। তিনি সবার কাছে দোয়া –আশির্বাদ কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit